ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৫ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬

রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনার পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব থেকে বলা হয়, গতকাল সোমবার রাতে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। আজ দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন হবে, যেখানে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ক্যানসার হাসপাতালের পাশে অবস্থিত পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পেছনের গলিতে চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি। আহত চিকিৎসককে উদ্ধার করে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। আর রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
হাজতে থাকা ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
সর্বশেষ খবর
বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ দিবস বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
খুলনায় যুবদল নেতাকে গুলি
খুলনায় যুবদল নেতাকে গুলি
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ করলো বিমান
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইট দ্বিগুণ করলো বিমান
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
যেভাবে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছিল রোলাঁ মুরের ‘গ্যালাক্সি’ ড্রেস
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে