রাজধানীতে নারীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ২১:৪১ আপডেট : ১৬ মে ২০২৬, ২১:৪১

রাজধানীর ভাটারা ও চকবাজার এলাকা থেকে নারীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, ইলিয়াস মোল্লা ও সুমাইয়া।

ভাটারা থানার এসআই মো. হাসমত আলী জানান, খবর পেয়ে ভাটারার সাঈদনগর এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে ইলিয়াস মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইলিয়াস বেশ কিছুদিন প্রবাসে ছিলেন। দেশে আসার পরে বাবা একটি ফ্ল্যাট দেন। ওই ফ্ল্যাটেই থাকতেন দুই বছর ধরে। বিয়ে করেছেন কিন্তু সন্তান নেই।

হাসমত আলী বলেন, “দাম্পত্য কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইলিয়াস। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এদিকে, চকবাজার থানার এসআই নুসরাত জাহান জানান, খবর পেয়ে চকবাজারের ইসলামবাগের একটি বাসা থেকে সুমাইয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

নুসরাত বলেন, “আমরা ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, দাম্পত্য কলহের জেরে তিনি রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

নিহতের প্রতিবেশী নূর হোসেন বলেন, দেড় বছর আহে সুমাইয়ার বিয়ে হয়। গতকাল শুক্রবার স্বামী আবির হোসেনে সঙ্গে ঘুরতে বের হন তিনি। রাতে বাসায় ফেরেন। বাসার নিচ থেকে আবির চলে যায়। পরে আমরা শুনতে পাই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত সুমাইয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার খয়রাবাদ এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। বর্তমানে চকবাজারের ইসলামবাগে ১২২/এ বাসার দুইতলায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

/এআইবি/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সর্বশেষ খবর
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
খুব কাছে গিয়েও উদ্ধার করা গেলো না আসিফ নজরুলের মোবাইল ফোন
খুব কাছে গিয়েও উদ্ধার করা গেলো না আসিফ নজরুলের মোবাইল ফোন
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল