গ্যাস সংকটে বিপাকে রাইড শেয়ার চালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৬, ১৪:৫৬ আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১৮:০১

‘মাসে ৩০ হাজার টাকা চুক্তিতে প্রিমিও গাড়ি চালাই। আগে সারা মাস গাড়ি চালিয়ে জমা দিয়ে ভালোই থাকতো। কিন্তু গ্যাস সংকটের কারণে গাড়ি চালাতে পারছি না। মাঝে মধ্যে গ্যাস পেলেও চাপ কম থাকায় সঠিকভাবে গ্যাস নিতে পারছি না। এতে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।’

রাজধানীর মেরুল বাড্ডায় সিএনজি স্টেশনে চায়ের দোকানে বসে কথাগুলো বলছিলেন ইউনূস মিয়া। তিনি উবার অ্যাপসের অন্তর্ভুক্ত প্রাইভেটকার চালক।

তিনি বলেন, যে গ্যাস পাই, ঢাকার মধ্যে দু-একটা ট্রিপ দিতেই শেষ হয়ে যায়। ঢাকার বাইরে ট্রিপের কথা চিন্তাই করা যায় না। এমন অবস্থায় সংসারে হাহাকার লেগেছে। 

শুধু ইউনূস মিয়া নন, রাজধানীর শত শত উবার, পাঠাও চালকের অবস্থা এমনই। গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাতে হচ্ছে। আর গ্যাস যখন পাচ্ছেন তখন ঠিকমতো ট্রিপ হচ্ছে না। এ কারণে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

সোমবার (২৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের মতো আজও সিএনজি স্টেশনে গাড়ির সারি। সিএনজি গ্যাসচালিত প্রাইভেটকারেরও দীর্ঘ সারি দেখা গেছে স্টেশনগুলোতে।  

এক চালক সানাউল্লাহ বলেন, দিনে ৬০০ থেকে ৭০০ টাকার গ্যাস লাগে। সেখানে মাত্র দেড় থেকে ২০০ টাকার গ্যাস আসছে। রাস্তায় কখন গাড়ি বন্ধ হয়ে যায়, ভয় ভয়ে থাকতে হয়। রাজধানীজুড়ে ১০ থেকে ১২ হাজার চালক উবার পাঠাওয়ে অন্তর্ভুক্ত আছেন। গ্যাস না পেয়ে তারা গাড়ি বের করতে পারছেন না।

এদিকে গ্যাসের সংকটে রাজধানীতে প্রাইভেটকার চলাচল কমেছে। যারা অ্যাপভিত্তিক গাড়ি ব্যবহার করেন, তারাও পড়েছেন সমস্যায়। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়েও অনেকে গাড়ি পাচ্ছেন না বলে জানা গেছে।

বনশ্রীর আব্দুল্লাহ মোমেন জানান, তিনি অ্যাপভিত্তিক গাড়িতে চড়েন। কিন্তু কিছু দিন ধরে গাড়ি পাচ্ছেন না। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও গাড়ি মেলাতে ব্যর্থ হচ্ছেন। আবার গাড়ি পেলেও ভাড়া অনেক বেশি।

/আইএ /আরকে/এমওএফ/
সম্পর্কিত
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
রাজধানীতে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
সর্বশেষ খবর
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকা ড. ইউনূসের বাসায় কীভাবে আগুন দিলো দুর্বৃত্তরা?
ড. ইউনূসের বাড়িতে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রের বাসায় অভিযান
ড. ইউনূসের বাড়িতে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়রের বাসায় অভিযান
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা