প্রথম দিনেই পিংক বাসকে বলাকার ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ আগস্ট ২০২৬, ১৮:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৮:৩৩

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে মঙ্গলবার গোলাপি রঙের ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়। তবে চালুর প্রথম দিনেই বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি পিংক বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, এটি বনানী পার হয়ে এমইএসের কাছে বলাকা পরিবহনের একটি বাস পিংক বাসটিকে ধাক্কা দেয়। পরে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘এটি ট্রাফিক গুলশান বিভাগের মধ্যে পড়েছে।’

জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। এতে পিংক বাসটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, নারী যাত্রীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে মঙ্গলবার ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য বিশেষ এই গোলাপি রঙের বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। একটি বাস একতলা এবং বাকি ৯টি দ্বিতল। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

রাবেয়ার কাছে তাই পিংক বাসের স্টিয়ারিং শুধু একটি গাড়ি চালানোর দায়িত্ব নয়; প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে নিজের মতো করে নতুন কিছু করারও একটি সুযোগ।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
চুলা জ্বলে না, ডিম-পরোটার দোকানে ভিড়
‘মাস্টার্স পাস করে গাড়ি চালাবো, এ নিয়ে কত প্রশ্ন!’
চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো গোলাপি বাস, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
সর্বশেষ খবর
চুলা জ্বলে না, ডিম-পরোটার দোকানে ভিড়
চুলা জ্বলে না, ডিম-পরোটার দোকানে ভিড়
সরকারের প্রথম ছয় মাসের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিকেএমইএ
সরকারের প্রথম ছয় মাসের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিকেএমইএ
হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিনের উপলব্ধি, ‘আমার ভুল হয়েছে’
হাতাহাতির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ আল আমিনের উপলব্ধি, ‘আমার ভুল হয়েছে’
আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সেই নেতা আটক, হাবিব বললেন থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিল
আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সেই নেতা আটক, হাবিব বললেন থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিল
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য