রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০

রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার নাম অমিত ঘোষ (১৭)। তার অবস্থা শঙ্কটাপন্ন। তাকে মোহাম্মদপুরের একটি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ও অভিভাবকরা জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের ৬ নম্বর ভবনের (১১তলা) ছাদ থেকে নিচে পড়ে যায় সে। উপুড় হয়ে পড়ায় তার নাক-মুখ ও মাথায় গুরুতর জখম হয়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন।  তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও অমিতের সহপাঠীরা জানিয়েছে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার উচ্চমাধ্যমিকের (দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থী অমিত। সে ইংলিশ ভার্সনের শিক্ষার্থী। তার বাবা একজন স্বর্ণকার। মা গৃহিনী।

রামপুরা থানার এসআই হোসেন বলেন, অমিতের ক্লাস ছিল ৬ তলায়। কিন্তু সে ছাদে গিয়ে নিজেই লাফ দেয়। হয়তো আত্মহত্যা করা তার উদ্দেশ্য ছিল। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অমিতের ব্যাগে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এসএনকে/এফআর/
সম্পর্কিত
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
সর্বশেষ খবর
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়