হা‌নিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবির হোসেন (৩২) নামে সোনালী ব্যাংকের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক সুমন মিয়া (২৪)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‌নিহ‌তের রুমমেট পবন চন্দ্র দাস জানিয়েছেন, রাতে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন।

পরে দুজনকে উদ্ধার করে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য করিরকে প্রাইভেট হাসপাতালে (প্রাইম হাসপাতাল) নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। পরে আবার সেখান থেকে শুক্রবার (১৮ সে‌প্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান সরকার বলেন, মর‌দেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি কাযর্ক্রম চলমান রয়েছে।

মৃত কবিরের বাসা মতিঝিল গোপিবাগ। তার বাবার নাম মো. নূর ইসলাম।

/এআইবি/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
সর্বশেষ খবর
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
রমনা পার্কের পাশে ফুটপাত থেকে মর‌দেহ উদ্ধার
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা
নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন মালয়েশিয়ার রাজা
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা, চোট কাটিয়ে ফিরলেন অ্যাকশনেও
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি