প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:১০

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

জানা যায়, ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

এদিকে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা।

মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা দিতে আসা মাহিন ইসলাম নামের এক চাকরি প্রার্থী জানান, নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন। ওএমআর শিটও দেওয়া হয়। তবে ঠিক ১০টা ৪৫ মিনিটের দিকে জানানো হয় প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁস এ দেশের একটা ব্যাধি। আমি নোয়াখালী থেকে কাল রাতে পরীক্ষা দেওয়ার উদ্দেশে ঢাকায় এসেছি। এত দূর থেকে পরীক্ষা দিতে এসে যখন জানতে পারলাম প্রশ্ন ফাঁস হয়েছে, তখন খুব দুঃখ পেলাম। কবে নাগাদ এই প্রশ্ন ফাঁস বন্ধ হবে আর আমাদের মতো তরুণরা বেকার থেকে চাকরিজীবী হবে সে আশায় দিন গুনছি।

এদিকে, স্থগিত পরীক্ষাটি কবে নেওয়া হবে তা আগামী দুই-তিন দিনের মধ্যেই নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে গণমাধ্যমকে জানান অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক।

/এএইচএস/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
০১:১৭ পিএম
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
০১:১০ পিএম
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
০১:০৭ পিএম
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
১২:৫০ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
৫০তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়