সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়

জামালপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, ১৩:০৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৩:০৭

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজেদের বাড়ির সামনে বকশীগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুর পাড়া হয়ে রৌমারী যাওয়ার পথে ওই দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসসহ হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত উফেজা বেগম হলেন ওই এলাকার নুর ইসলামের মা ও ফরিদা বেগম হলেন নুর ইসলামের স্ত্রী।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, একসঙ্গে শাশুড়ি ও ছেলের বউ বাসচাপায় নিহত হয়েছেন, এটা সত্যি দুঃখজনক। ঘটনার পর ঘাতক বাস ও হেলপারকে আমরা আটক করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

/আরএইচ/
সম্পর্কিত
ইটভাটার দেয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
বিকেলে খেলতে বেরিয়েছিল দুই শিশু, সন্ধ্যায় পুকুরে মিললো মরদেহ
সর্বশেষ খবর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
একটি আলিঙ্গনেই ছড়িয়ে পড়ুক আনন্দ
একটি আলিঙ্গনেই ছড়িয়ে পড়ুক আনন্দ
জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর
জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর
সাজেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক, জেএসএস-ইউপিডিএফের মুখোমুখি অবস্থান
সাজেকে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধের ডাক, জেএসএস-ইউপিডিএফের মুখোমুখি অবস্থান
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ