এক ভবনের ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার চেষ্টা, নিচে পড়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৮:২৪ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৮:২৪

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মোছা. নুসরাত জাহান জাহালিকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নুসরাতের বড় বোন প্রীতি আক্তার জানান, দুপুরে চাঁদ উদ্যানের ভাড়া বাসার পাশের একটি ভবনের ছাদে খেলছিল নুসরাত। এক ভবনের ছাদ থেকে পাশের ভবনের ছাদে যাওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবসায়ী মো. সজিবের মেয়ে। তিন বোনের মধ্যে সে ছিল ছোট। পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় থাকত।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
রাজধানীর সড়কে দিনভর যানজট, চরম ভোগান্তি
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সর্বশেষ খবর
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
গণতন্ত্রকে কার্যকর সংসদের মাধ্যমে পূর্ণতা দিতে হবে: জহির উদ্দিন স্বপন
নিষিদ্ধ হলেন রোনালদো
নিষিদ্ধ হলেন রোনালদো
পুরুষের কাছে নারীরা আসলে কী চান?
পুরুষের কাছে নারীরা আসলে কী চান?
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ