যাত্রাবাড়ীর কুতুবখালী খাল পুনঃখনন শুরু, উপকৃত হবেন ১৫ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৬, ১৮:২১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:২১

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

​সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে কুতুবখালী খালের এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে।

আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি (স্লাজ) অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফেরার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। এর আগেও একাধিকবার খালটি পরিষ্কার করা হয়েছে। এমনকি আমি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে।’

তিনি আর বলেন, ‘জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়।’

খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন পুনরায় পলিথিন ও আবর্জনা না ফেলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান প্রশাসক।

এর পর তিনি বলেন, ‘খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সে বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।’

দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মো. আবদুস সালাম বলেন, ‘আমরা কোনও পরনির্ভরশীলতা চাই না। নিজেদের পায়ে দাঁড়াতে চাই এবং নিজের দেশ নিজেরাই গড়তে চাই। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।’

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করি এবং ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করি। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনও বাধা নেই; সিটি কর্পোরেশন সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।’

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
সাঈদ খোকন গ্রেফতার
কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা 
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা 
তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড
তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়লো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ৬ মাস বাড়লো
মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, নতুন প্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, নতুন প্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ
সর্বাধিক পঠিত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরও দুটি পোশাক কারখানা, যা বলছেন মালিকরা