প্রচারণা শেষ: শনিবার পঞ্চম ধাপের ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৬, ২৩:৪৭আপডেট : ২৭ মে ২০১৬, ০০:০০

ইউপি নির্বাচন-২০১৬ আগের চার ধাপের মতো এবারও সহিংসতার আশঙ্কার মধ্যে দিয়ে শনিবার (২৮ মে) ৭২৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হতে যাচ্ছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শেষ হয়েছে এই নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা। ইতোমধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে নির্বাচনি সামগ্রী। শুক্রবার এই সামগ্রী সংশ্লিষ্ট নির্বাচনি কেন্দ্রগুলোয় পৌঁছে যাবে।
এদিকে, পঞ্চম ধাপের এ ইউপি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাইন আচরণবিধি লঙ্ঘনকারীদের তাৎক্ষণিক সাজা দিতে তাদের সঙ্গে রয়েছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।  
ইসির কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের পরদিন রবিবার পর্যন্ত অবস্থান করবেন। এ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম কমিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দৃশ্যমান অ্যাকশনে থাকতে বলা হয়েছে।

নির্বাচনি আইন অনুযায়ী কোনও নির্বাচনি এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এ সময় কোনও ধরনের প্রচারণা, মিছিল, মিটিং করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে, বৃহস্পতিবার প্রচার প্রচারণার শেষ দিনে প্রার্থী ও তাদের কর্মীরা ব্যাপকভাবে জনসংযোগ করেছেন। শেষ সময়ে প্রার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ

নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূর্ববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পঞ্চম ধাপের তথ্য

পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বী আছেন ৩ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৫টি দলের প্রার্থী ১ হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ৫২৭ জন। এ ধাপে নৌকা প্রতীকের ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী রয়েছে ৭২৬ ইউপিতে, ৬২৯ ইউপিতে রয়েছে বিএনপির প্রার্থী। এছাড়া জাতীয় পার্টি ১৭৭টি, জাসদ ২১টি, বিকল্পধারা ২টি, ওয়ার্কার্স পার্টি ১৩টি, ইসলামী আন্দোলন ১২২টি, জেপি ২টি, ইসলামী ফ্রন্ট ১১টি, এলডিপি ৬টি, সিপিবি ৫টি, জেএসডি ১টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৭টি এবং অপর একটি দল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।

গত ২১ এপ্রিল ৭৩৩ ইউপির তফসিল ঘোষণা করা হলেও নানা জটিলতার কারণে ৫টি তফসিল থেকে বাদ দেওয়া হয়েছে।

শনিবারের নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন,  আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে।  সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে।  সহিংসতা রোধে আইন শৃঙ্খলাবাহিনীকে সজাগ থাকতে নির্দেশনাও দেওয়া হয়েছে। আশা করি এ ধাপের নির্বাচন অন্যগুলোর তুলনায় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব ফরহাদ আহম্মদ খান জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার শেষের পর অননুমোদিত যান চলাচলেও থাকবে নিষেধজ্ঞা।

চার হাজারের বেশি ইউপির মধ্যে ২ হাজার ৬৬৯টি ইউপির ভোট শেষ হয়েছে চার ধাপে। এই চার ধাপে ১৮৩৬ ইউপিতে আওয়ামী লীগের ও ২৪৩ ইউপিতে বিএনপির প্রার্থী জয় পেয়েছেন। নির্বাচন কমিশনের হিসেবে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ এবং চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন উপযোগী ৪ হাজার ২৭৫টি ইউেপিতে ৬ ধাপে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নেয় কমিশন। শনিবারের নির্বাচন নিয়ে ৫টি ধাপের ভোট শেষ হচ্ছে। আগামী ৪ জুন সর্ব শেষ ধাপ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আরও পড়তে পারেন: সিআইডির তদন্ত দল যাচ্ছে ফিলিপাইন, সহায়তা চাইবে ইন্টারপোলের

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম