নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্টে
১৩ নভেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৫:১৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হতে পারে। অবশ্যই ২২ ডিসেম্বরই ভোটগ্রহণের সম্ভাবনা বেশি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের চতুর্থ সপ্তাহের শুরুর দিকে ভোটগ্রহণ হবে।’ তিনি আরও জানান, ‘আইন অনুযায়ী ২৬ ডিসেম্বরের আগেই এই সিটিতে ভোট হতে হবে। সে হিসেবে আমরা ভোটগ্রহণের দিনক্ষণ ঠিক করছি।’

এর আগে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত বছরের শেষ দিকে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের চারটি প্রতিষ্ঠানের নির্বাচনি আইন সংশোধন করে সরকার। সংশোধিত আইন অনুযায়ী, ইতোমধ্যেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিতে সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম