নাসিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের প্যানেল তৈরির নির্দেশ আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ২০:২৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৮

আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের অন্তত ৩ সদস্যের প্যানেল তৈরি করে আগামী ২০ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী দলের স্থানীয় সংগঠন বর্ধিত সভা ডেকে প্যানেল চূড়ান্ত করে মনোনয়ন বোর্ডের কাছে পাঠালে বোর্ড সেখান থেকে একজনকে মনোনয়ন দেবে। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদে সঙ্গে  বর্ধিত সভা করবে। তারা সভায় আলোচনার মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের কমপক্ষে ৩ জনের একটি প্যানেল প্রস্তাব করবেন। 

সোমবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে যৌথ স্বাক্ষরে প্যানেলভুক্ত প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তার  বিষয় উল্লেখ করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্যানেল হাতে পাওয়ার পর কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড বৈঠকে বসে একজনকে নারায়গঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দেবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ডিসেম্বর ২০১৬ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের