ময়মনসিংহ থেকে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২১:২২

 

নির্বাচন কমিশন নবগঠিত বিভাগ ময়মনসিংহ থেকে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদের কাজ। নির্বাচন কমিশন (ইসি) ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের এ কাজ শুরু করবে। ময়মনসিংহ জেলার সদর উপজেলায় বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা ভোটার তালিকার হালনাগদ উদ্বোধন করবেন। রবিবার ইসি থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হচ্ছে। ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। যাচাই-বাছাই শেষে আগামী বছরের ৩১ জানুয়ারি ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও সুপারভাইজারদের যাচাই কার্যক্রম চলবে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। ২০ থেকে ২২ অক্টোবর নাগরিকদের নিবন্ধন চলবে। আওতায় থাকবে না ঈদুল আজহা ও পূজার ছুটি। 

জানা গেছে, ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, তাদের তথ্য একসঙ্গে ২০১৫ সালে নেওয়া হয়েছিল। অনেকের অনাগ্রহে তখন নিবন্ধনের হার কম ছিল। এবার হালনাগাদে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করা হবে, পাশাপাশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হবে।

ইসির নির্বাচন সমন্বয় শাখার এক কর্মকর্তা জানান, কমিশন তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, নিবন্ধন কর্মকর্তা নিয়োগ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতার জন্য বাজেট অনুমোদন করবে। কমিশনের অনুমোদন পেলেই তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। ভোটার তালিকা হালনাগাদের জন্য ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত সারাদেশে তথ্য সংগ্রহের কাজ চলবে। এ পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়া নতুন ভোটাররা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রসঙ্গত দেশে বর্তমানে ভোটারের সংখ্যা ১০ কোটি ১৮ লাখ।

ইএইচএস/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী