বন্যায় বেশ কয়েকটি স্থানীয় নির্বাচন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৮:০৯আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:১৭

বন্যায় বেশ কয়েকটি স্থানীয় নির্বাচন স্থগিত একটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০ আগস্ট। কিন্তু দেশে বিরাজমান বন্যা পরিস্থিতির কারণে এগুলো স্থগিত করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন পরিচালক (গণমাধ্যম) এস এম আসাদুজ্জামান।
ইসি সূত্রে জানা যায়, নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল ২০ আগস্ট।
এছাড়া দেশের দুটি উপজেলার ৪টি ইউনিয়নের সাধারণ নির্বাচন, ৭টি উপজেলার ৭টি ইউনিয়নের উপ-নির্বাচন, একটি ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন এবং নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার তিনটি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের কথা ছিল।
তবে স্থগিত করা নির্বাচনগুলো কবে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে কিছু বলা হয়নি ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে।

/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম