মনোনয়নের বৈধতাকে প্রাথমিক জয় বললেন তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১০:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১১:০৯

মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তাবিথ আউয়াল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসিতে) নির্বাচনে মেয়র পদে মনোনয়নের বৈধতা ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আমাকে বৈধ ঘোষণা করায় বিষয়টিকে আমি প্রাথমিক বিজয় হিসেবে দেখছি।’ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বৈধতা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তবে, ঘোষণার সময় দলের নাম উল্লেখ না করায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে সেটা মনে করিয়ে দেন তাবিথ আউয়াল। রিটার্নিং কর্মকর্তা দুঃখ প্রকাশ করে পুনরায় দলের নামসহ প্রার্থীর নাম ঘোষণা করেন।

তাবিথ বলেন,  ‘গতকাল গভীর রাত পর্যন্ত আমরা অনেক তথ্য পেয়েছি, সরকারি অনেক সংস্থা তড়িঘড়ি করে অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য। আমার ঋণ কিংবা বিল খেলাপি হওয়া নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল। তারা কাজটি না পারায় রিটার্নিং কর্মকর্তা আমাকে বৈধ ঘোষণা করেছেন। তাই আমরা এটিকে আমাদের প্রাথমিক বিজয় হিসেবেই দেখছি।’ 

বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছি আইন ও আচরণবিধি মেনে প্রচারণায় আগাবো। আমি আশাবাদী আগামী দিনগুলোয় নির্বাচন কমিশন আমাদের অভিযোগগুলো সংলাপের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবে। রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানাই কিন্তু আস্থা আসবে পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর।’ প্রচারণার সময় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের কারণে কমিশন কী ব্যবস্থা নেয়, তা দেখে আস্থার বিষয়ে পরিষ্কারভাবে বলা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসও/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম