ডিএসসিসির কাউন্সিলর প্রার্থী তাজু আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৬:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৭:১৫

আটক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে তাজুকে আটক করা হয় বলে জানিয়েছেন বিএনপির দলীয় মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

ইশরাক বলেন, বিকালে ডিএসসিসি রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বংশাল থানা পুলিশ কাউন্সিলর প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজুকে আটক করে। আমি কথা বলতে থানায় যাচ্ছি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আটক তাজ উদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন ফকির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে মতিঝিল এলাকা থেকে তাকে আটক করেছি। তার বিরুদ্ধে ১৪টি মামলা আছে। এরমধ্যে, বিস্ফোরক আইনের মামলাসহ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ওই ওয়ারেন্টের বলেই আমরা তাকে আটক করেছি।’

/এসটিএস/এসজেএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম