প্রচারণায় এমপিদের অংশগ্রহণের সুযোগ চাইলেন আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ১৫:৪৩আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৫:৪৭

সাংবাদিকদের সঙ্গে আতিকের মতবিনিময় সভা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরায় নিজ নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।

আতিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমাকে একটি চিঠি দিয়েছে। আমি তার উত্তর দিয়েছি। আপনারা দেখেছেন আমাদের বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য সংসদ সদস্যরা বলছেন তারা কোনও ধরনের ক্যাম্পিং করতে পারবেন না। তবে আমার কথা হচ্ছে আজকে যারা সংসদ সদস্য আছেন, তারা তো দলেরই সদস্য। উনাদেরও তো ইচ্ছা করে আমার সঙ্গে ক্যাম্পিং করার। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আমি অনতিবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো, অন্তত আমাদের দলের সংসদ সদস্য যারা আছেন তারা যেন মাঠে নেমে আমাদের সঙ্গে কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, আজকে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি। আমাদের সংসদ সদস্যরা বলছেন - আমাদেরও তো ইচ্ছা করে ক্যাম্পিং করার জন্য। কারণ তারা তো ইলেকশন করেই এমপি হয়েছেন। তারা অভিজ্ঞ, তারা জানেন। তাদেরকে আমাদের ক্যাম্পিংয়ে যুক্ত করতে পারলে দেখতেও অনেক ভালো লাগবে। আপনারা জানেন বিএনপির মওদুদ সাহেব সংসদ সদস্য ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন। উনি ক্যাম্পিং করছেন আমার প্রতিপক্ষের সঙ্গে। আমরা মনে করি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য সবকিছু খুলে দেওয়া হোক। আমরা ক্যাম্পিং করতে চাই সবাই একসঙ্গে।

এরআগে আতিক বলেন, মেয়র হলে যানজট, জলজট, ডেঙ্গু আমার জন্য প্রধান চ্যালেঞ্জ। এর মধ্যে ডেঙ্গু বিরাট বড় চ্যালেঞ্জ। আমার বিশ্বাস উত্তর এবং দক্ষিণ মিলে আমরা একটি সুন্দর ঢাকা গড়তে পারবো।

এদিকে নির্বাচনি প্রতীক পাওয়ার পর শুক্রবার (১০ জানুয়ারি) আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন আতিকুল ইসলাম। দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে গণসংযোগ শুরু করেন আতিক। এসময় এলাকার মানুষের হাতে নৌকার লিফলেট তুলে দেন তিনি।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ