ঢাকাকে নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা আমিই দিয়েছি: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:১২

নির্বাচনি প্রচার চালাচ্ছেন তাপস, ছবি: ফোকাস বাংলা একমাত্র মেয়র পদপ্রার্থী হিসেবে ঢাকাকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার দাবি করেছেন শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘আমি হয়তো একমাত্র মেয়র প্রার্থী যিনি ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। নির্বাচিত হলে ধাপে ধাপে বাস্তবায়ন করবো।’

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবাজার এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন তিনি। এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও তা বাস্তবায়নের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের এই প্রার্থী।

নির্বাচনি প্রচার চালাচ্ছেন তাপস, ছবি: ফোকাস বাংলা তাপস বলেন, ‘আমরা আমাদের রূপরেখাকে পাঁচটি ভাগে ভাগ করেছি। এগুলো হলো−ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা। এই পাঁচটির সমন্বয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা হবে। আমরা ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও এর স্বকীয়তাকে পুনরুজ্জীবিত করবো।’

নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মী ও জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ আছে। তারা অভিযোগ নিয়ে ব্যস্ত, আমরা গণসংযোগ নিয়ে।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন তাপস, ছবি: ফোকাস বাংলা

বঙ্গবাজার এলাকা থেকে তাপস কাজী আলাউদ্দিন রোড হয়ে পুরান ঢাকার বিভিন্ন স্থানে প্রচার চালান। দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। পরে চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের