দক্ষিণে হাত পাখার তিন শতাধিক এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ২৮টি কেন্দ্র থেকে তিন শতাধিক হাতপাখার এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ রিটার্নিং কার্যালয়ে দিয়েছে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী আব্দুর রহমান। তার মিডিয়া সমন্বয়ক আহমদ আবদুল কাইয়ূম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আব্দুর রহমানের প্রধান নির্বাচনি এজেন্ট মাওলানা আব্দুর রাজ্জাক দক্ষিণ সিটির ২৮টি কেন্দ্র থেকে প্রায় ৩ শতাধিক হাতপাখার এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ জমা করেছেন।
তারা অভিযোগে বলেছেন, ধানমন্ডির সিটি কলেজে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এজেন্টদের কার্ডে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানায়। ধানমন্ডির বিদ্যা নিকেতন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এজেন্টদেরকে বের করে দিয়েছেন। হাজারীবাগের নতুনকুড়ি প্রাইমারি স্কুলে ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর ভোটারকে বের করে দিয়ে জোর করে ভোট নিয়ে নিয়েছে। সবুজবাগের নন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এজেন্টদেরকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে