আ. লীগকে জিতিয়ে দেওয়ার মহাপরিকল্পনা করছে ইসি: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:২০

ইউপি নির্বাচন-২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন,  পৌরসভা নির্বাচনে কমিশনের নির্দেশনা ছিল যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অস্ত্র হাতে বসে থাকলে চলবে না। অথচ এবারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে কোনও জোরালো নির্দেশনা দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এইসব নির্দেশনার উদ্দেশ্যই হচ্ছে ইউপি নির্বাচনে শাসকদলের চেয়ারম্যান প্রার্থীদের জিতিয়ে দেওয়ার মহাপরিকল্পনা। শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।    
রুহুল কবির রিজভী বলেন, এবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ইসির নির্দেশনাও শিথিল করা হচ্ছে। কী উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো হচ্ছে এবং নির্দেশনা শিথিল হচ্ছে,  তা সবার কাছে স্পষ্ট বলে মনে করে বিএনপি। তিনি বলেন, ভোটারবিহীন সরকার গণতন্ত্রের যে ভগ্নদশা করেছে, তাতে নিবেদিতপ্রাণ হয়ে বিগত কয়েক বছর ধরে সহযোগিতা করেছে এই নির্বাচন কমিশন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন প্রয়োগকারী বাহিনীর সংখ্যা এবং নির্দেশনা শিথিল করা সেই সহায়তারই উলঙ্গ প্রকাশ।

বিএনপির এই যুগ্ম-মহাসচিব  বলেন, ইসি শুধু নিজেদের চাকরির প্রতিদানের নজরানা হিসেবে সরকারকে আগের নির্বাচনগুলোর মতোই ইউপি নির্বাচনেও ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।  

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ