আজ রাতেই শেষ হচ্ছে ইউপি নির্বাচনি প্রচারণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ১৫:০২আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৫:১০

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ মধ্যরাত থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, আইন অনুযায়ী আজ মধ্যরাতের পর থেকে কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না। এরপর কোনও প্রার্থী প্রচারণায় অংশ নিলে নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শাহনেওয়াজ বলেন, কমিশনের নির্বাচনি সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। নির্বাচনি এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়নের ব্যবস্থা নিয়েছে কমিশন।
তিনি আরও বলেন, যেকোনও ধরনের হাঙ্গামা বা অনিয়ম-সংঘর্ষ হলে শক্ত হাতে তা মোকাবেলা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কাউকেই ছাড় দিব না। কোনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারেন সেজন্য কমিশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন।

আগামী মঙ্গলবার ৭৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের