উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা

শ্রীবরদীর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ১৯:৫২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:০৫

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর হামলার ঘটনায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে মেয়র পদ থেকে বরখাস্তসহ তার বিরুদ্ধে নির্বাচনি আইনে মামলা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হতে পারে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ফাইল কমিশনের অনুমোদনের জন্য তোলা হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বিভাগীয় কমিশনার মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই চিঠি আমলে নিয়েছি। মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।

আরও পড়তে পারেন: রাজনৈতিক দলে নারী নেতৃত্বের প্রতিশ্রুতি আছে, বাস্তবায়ন নেই

 

জানা গেছে, ৩১ মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘন করেন শ্রীবরদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবু সাইদ। তিনি পৌরসভার গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘোরাঘুরি করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবা শারমিন তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে উত্তেজিত হয়ে ইউএনওর সঙ্গে অশোভন আচরণ করেন আবু সাঈদ। এমনকি ইউএনওকে হত্যার হুমকি দেন। ওইদিন রাতে নির্বাচনি সামগ্রীসহ নিজ অফিসে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন ইউএনও। এ সময় তার গাড়ির চালকও আহত হন।

আরও পড়তে পারেন: বিএনপির নতুন কমিটিতে ‘বঞ্চিত’ ঢাকা!

 

শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ডা. এএম পারভেজ রহিম বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে এক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়র আবু সাইদের আচরণ অনভিপ্রেত, অনাকাক্ষিত ও নির্বাচনি আচরণবিধির পরিপন্থী। স্থানীয় প্রশাসনের জন্য হুমকিস্বরূপ। এ কারণে জরুরি ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় চিঠিতে। চিঠির অনুলিপি নির্বাচন কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দেওয়া হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ