ছয় মাসের মধ্যে বাংলাদেশকে জলবায়ু তহবিল দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২১, ১৯:৪৮আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৯:৫০

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশকে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের ক্ষতিপূরণের অর্থ দেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। শুক্রবার (২২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

বিজ্ঞপ্তিতে বাপ্পি সরদার বলেন, ‘পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-২০১৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করার পর থেকে রাষ্ট্রের পক্ষে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। শুরু থেকেই রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য জোর দাবি জানিয়ে আসছি। গতকাল ২১ জানুয়ারি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাহী আদেশে প্যারিস চুক্তিতে ফিরে আসেন। সারা পৃথিবীর পরিবেশবাদী নেতাকর্মীরা তার এই আদেশে স্বাক্ষর করার পর থেকে আশায় বুক বেঁধেছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্যারিস চুক্তিতে ফিরে আসায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘যে সকল দায় রাষ্ট্র পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অনতিবিলম্বে তারা যেন বাংলাদেশকে ক্ষতিপূরণ প্রদান করে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ অর্ধেক এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়াও পরিবেশ বিপর্যয়ের ফলে বিশুদ্ধ পানি, কৃষি ও স্বাস্থ্য খাতের ঝুঁকি মোকাবিলায় সার্বিক সহযোগিতা করার জন্য প্রশিক্ষণ কর্মশালা তৈরিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এখন পর্যন্ত ১৮৯টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত। সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে গুরুত্বপূর্ণ এই জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। কিন্তু ক্ষমতায় এসেই এই চুক্তিতে ফের যোগ দেওয়ার ঘোষণা করেছেন বাইডেন।

/এসএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের