সাগরে লঘুচাপ, কোথাও কোথাও ভারী বৃষ্টির শঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ১২:৪২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৪

মৌসুমি বায়ুর পাশাপাশি সাগরে সুস্পষ্ট লঘুচাপ থাকায় এর প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এজন্য নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৫ জুলাই) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন,  সাগরে  থাকা সুস্পষ্ট লঘুচাপের  প্রভাবে দেশের অনেক এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য নদীতে সতর্ক সংকেত রাখা হয়েছে। তবে লঘুচাপটি পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করায় আপাতত সমুদ্র বন্দরে দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঝাড়খণ্ড, উত্তর ছত্রিশগড় এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা,  উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্য এলাকার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়,  ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম,  কক্সবাজার,  মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়,  ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,  খুলনা,  বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ,  সিলেট  ও  কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

দেখুন: আজকের আবহাওয়ার আরও খবর

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম