পরিবেশ দূষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

পরিবেশ দূষণের দায়ে ঢাকা মহানগরে ২৬টি যানবাহনকে ৭৮ হাজার টাকা এবং ১৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা মহানগরের ভাটারা, ডেমরা, মিরপুর, তুরাগ, হাতিরঝিল ও আফতাবনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ভাটারা এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের মাধ্যমে মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণের দায়ে একটি যানবাহন থেকে মোট ১ হাজার টাকা এবং যানবাহনের কালোধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের দায়ে ৮টি যানবাহন হথেকে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে তুরাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ক্রাউন সিমেন্ট রেডিমিক্সকে ৭৫ হাজার টাকা ও এনডিই রেডিমিক্স প্ল্যান্টকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আফতাবনগরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফার নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৮টি প্রতিষ্ঠান হতে মোট ৬৩ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়। মিরপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্টেট নেহের নিগার তনুর নেতৃত্বে মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের দায়ে ১০টি যানবাহন থেকে মোট ২৯ হাজার টাকা জরিমানা  আদায় করা হয়।

ডেমরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যার নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ৪০ হাজার টাকা এবং যানবাহনের মানমাত্রাতিরিক্ত হর্ণ বাজিয়ে শব্দ দূষণের দায়ে ২টি যানবাহন হতে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

হাতিরঝিল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্টে নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ২টি প্রতিষ্ঠান হতে মোট ৩০ হাজার টাকা এবং যানবাহনের মানমাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে  শব্দদূষণের দায়ে ৫টি যানবাহন হতে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মাসুদ পাটোয়ারী জানান, পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি