সারা দেশে থেমে থেমে বৃষ্টি, চলতে পারে ২২ মার্চ পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৮:০০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:০২

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি হচ্ছে। তবে টানা কোথাও হয়নি। থেমে থেমে কোথাও হালকা আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই বৃষ্টি চলতে পারে আগামী ২২ মার্চ পর্যন্ত।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নিকলিতে ৫৩ মিলিমিটার। এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১১, সিলেটে ২০, ময়মনসিংহে ১৩, চট্টগ্রামে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া বরিশালে সামান্য বৃষ্টি হয়েছে। তবে রংপুর, রাজশাহী ও খুলনায় তেমন বৃষ্টি দেখা যায়নি বলে আবহাওয়া অধিদফতর জানায়।

অধিদফতর আরও জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু  জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দেশের প্রায় অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি। তবে রাতের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ২২ মার্চ পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে
গরমে পুড়ছে দেশ, আজ কি নামবে স্বস্তির বৃষ্টি?
সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, স্কুল-অফিস যেতে ভোগান্তি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের