বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশকে দূষণমুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের ডাক দিয়ে দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেছিলেন। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে আইন প্রণয়ন করেছিলেন তিনি। তাকে আদর্শ ও অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশকে দূষণমুক্ত সবুজ বাংলায় পরিণত করতে কাজ করা হচ্ছে।

রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন অধিদফতর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার কথা বলতে গেলে বঙ্গবন্ধুর কথা আসবেই। তিনি ধাপে ধাপে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশকে স্বাধীনতার জন্য প্রস্তুত করতে অনেক চড়াই-উতরাই, অনেক রক্তদান, অনেক বার কারাবরণ করেন বঙ্গবন্ধু। তার নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা অসীম সাহসে যুদ্ধ করেন। এ কারণে আমাদের বিজয় ত্বরান্বিত হয়। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

বন ও বন্যপ্রাণী রক্ষার শপথ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলেই মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়িত হবে।’

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব ডক্টর ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র বঙ্গবন্ধু চেয়ার বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বন অধিদফতরের উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়।

আলোচনা সভার আগে পরিবেশমন্ত্রীসহ অতিথিরা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

 

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী