জীবন রক্ষায় গাছ লাগাতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৯:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৯:৩৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানুষের জীবন রক্ষায় প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে গাছ লাগানোর বিকল্প নাই।

বুধবার (২৫ জুলাই) মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনের পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জলাবায়ু ও উষ্ণতা নিয়ন্ত্রণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে। এতে বৃষ্টি হবে ও উষ্ণতা কমবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনও গাছ কাটা যাবে না।’

পলিথিন ব্যবহার বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘উপকূলীয় অঞ্চলের আটটি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে এটি সারা দেশে করা হবে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে মৎস সপ্তাহ উদ্বোধন করেন মন্ত্রী। পরে পৌরসভার উদ্যোগে চলমান পরিত্যক্ত পলিথিন ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। মৌলভীবাজার পৌরসভা বাস্তবায়িত পৌর ক্যাম্পাস পুকুরের এবং সৈয়ারপুর কাশীনাথ রোডের পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন তিনি।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম