বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৬:৩৬

রাজধানী ঢাকাতে শুক্রবার সকাল পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বুধবার (৪ অক্টোবর) থেকে শুরু হওয়া এই বৃষ্টি শুক্রবার (৬ অক্টোবর) দুপুরেও অব্যাহত আছে। ফলে রাজধানীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলজটের সৃষ্টি হয়। 

এতে ভোগান্তিতে পড়েছে রাজধানীর দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। আয় বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বৃষ্টি মাথায় নিয়েও বের হয়েছেন কাজের সন্ধানে।

শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এদিক-ওদিক যাত্রী খুঁজে বেড়াচ্ছেন রিকশাশ্রমিকরা

পুরান ঢাকার লালবাগ চৌরাস্তায় দেখা গেছে, বৃষ্টির কারণে সড়কে মানুষের উপস্থিতি খুবই কম। রাস্তায় রিকশা নিয়ে বের হওয়া রিকশা শ্রমিকরা অধিকাংশই খালি রিকশা নিয়ে এদিক-ওদিক যাত্রী খুঁজে বেড়াচ্ছেন। অনেকে আবার রিকশা রাস্তার পাশে রেখে পলিথিন মুড়ি দিয়ে রিকশায় বসে ঝিমুচ্ছেন।

কবির হোসেন নামে এক রিকশা চালক বলেন, শুক্রবার ছুটির দিনে এমনিতেই রাস্তায় মানুষ নাই। আবার দুই দিনের বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। রিকশা চালাইয়া যা ইনকাম হচ্ছে, তা দিয়ে গ্যারেজের জমা দেওয়ার পর তিন বেলা খাবারের খরচও ওঠে না।

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা থেকে শুরু করে রাস্তায় বিভিন্ন পণ্য বিক্রি করা হকাররাও পড়েছেন সংকটে। ক্রেতা না পেয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে নিমজ্জিত, বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ

জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন পুরো সপ্তাহের তুলনায় তাদের আয় বেশি হয়। কিন্তু টানা বৃষ্টির কারণে তাদের অনেকেই পণ্য নিয়ে বের হতে পারেননি। যারা বের হয়েছেন, তাদের খুব একটা বেচাবিক্রি নেই।

পলাশী মোড়ে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা কাউসার জানান, সরকারি চাকুরে এবং অন্যান্য ব্যস্ত মানুষেরা পুরো সপ্তাহের বাজার করেন শুক্রবারে। সেই হিসাব করেই আজ একটু বেশি সবজি তুলেছেন তিনি। কিন্তু সে তুলনায় বিক্রি একেবারেই কম।

তিনি বলেন, শুক্রবার দুপুরের আগেই অর্ধেকের বেশি সবজি বিক্রি করে ফেলি। কিন্তু বৃষ্টির কারণে আজ সকাল থেকে লোকজনের দেখা নাই।

বৃষ্টিপাতের কারণে সড়কে মানুষের উপস্থিতি একেবারে কম

টানা বৃষ্টিতে অন্যান্য শ্রেণি-পেশার মানুষও ভোগান্তিতে পড়েছেন। অনেকেই জরুরি প্রয়োজনে বের হওয়ার পর গন্তব্যস্থলে পৌঁছাতে পোহাতে হয়েছে ব্যাপক বিড়ম্বনা। কেউ ছাতা নিয়ে পায়ে হেঁটে, কেউবা বৃষ্টিতে ভিজেই পৌঁছেছেন গন্তব্যস্থলে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে সড়কে মানুষের উপস্থিতিও ছিল কম।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। আগামীকাল শনিবার (৭ অক্টোবর) থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

/এএইচএ/এনএআর/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের