জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণ না দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৩, ২২:৪৪আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ২২:৪৪

ধনী দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো জলবায়ু অর্থায়নের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণগ্রস্ত করে ফেলছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণ না দিয়ে দায়ী ধনী দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায়– বাংলাদেশ কৃষক ফেডারেশন, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইক্যুইটিবিডি), গ্লোবাল ল থিঙ্কার্স সোসাইটি (জিএলটিএস), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ), উপকুল সুরক্ষা আন্দোলন, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং ওয়াটার কিপার।

তৃতীয় বিশ্বের দেশগুলোর তথাকথিত সব জলবায়ু ঋণ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, ধনী দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো জলবায়ু অর্থায়নের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণগ্রস্ত করে ফেলছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে, কোনোভাবেই ঋণ নয়।

ইক্যুইটিবিডি’র আমিনুল হক বলেন, ১৯৮০-এর দশকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলো থেকে ট্রিলিয়ন ডলারের সম্পদ সরিয়ে নিয়েছে ধনী দেশগুলো। এখন তারা ‘জলবায়ু পরিবর্তন’ নামক একটি নতুন বৈশ্বিক সমস্যাকে সামনে নিয়ে এসে ‘জলবায়ু অর্থায়ন’ নামে স্বল্পোন্নত ও জলবায়ু বিপদাপন্ন দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলতে চাচ্ছে।

প্যারিস চুক্তিকে অন্যায্য একটি চুক্তি অভিহিত করে তিনি আরও বলেন, বর্তমান অর্থায়ন প্রক্রিয়া আসলেই অন্যায্য। সুতরাং, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য দরিদ্র দেশগুলোকে দেওয়া জলবায়ু অর্থায়ন ধনী দেশগুলোর ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। পাশাপাশি এসব অর্থায়ন হতে হবে শর্তহীন।

ওয়াটার কিপার্সের শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঋণনির্ভর নীতি সহায়তা গ্রহণ করায় বাংলাদেশসহ অনেক স্বল্পোন্নত দেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে আটকে গেছে। জাইকা চালিত ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান- ২০৩০ একটি ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং এটি বাংলাদেশের জন্য পরনির্ভরতা তৈরি করবে। সরকারকে এই ত্রুটিপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নে সতর্কতার সঙ্গে এগোতে হবে।

উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র বলেন, দরিদ্র দেশগুলো ঋণ পরিশোধের জন্য ইতিমধ্যে কৃষিসহ দারিদ্রবান্ধব সরকারি সেবা খাতে ব্যয় কমিয়ে দিয়েছে, ফলে বাড়ছে দারিদ্রতা। ঋণ নির্ভর দুষ্টচক্র জলবায়ু বিপর্যয়কে আরও তীব্রতর করে তুলছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রীয় সক্ষমতাকে দুর্বল করে তুলছে। এ কারণেই জলবায়ু ঋণ বাতিলের কোনও বিকল্প নেই।

কৃষক ফেডারেশনের বদরুল আলম বলেন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর দরিদ্র বিরোধী ভূমিকা হতাশাজনক। এখন তারা আবার তথাকথিত নীতি সমর্থন নিয়ে হাজির হয়েছে, যা অতি বিপদাপন্ন দেশগুলোর জন্য ঋণের বোঝা তৈরি করছে। বিদ্যমান বৈশ্বিক আর্থিক প্রক্রিয়া সম্পদ পাচার উপযোগী একটি শোষণমূলক প্রক্রিয়া।

এ সময় তিনি জাতিসংঘের আওতায় একটি অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক এবং টেকসই অর্থ ব্যবস্থার সুপারিশ করেন।

মানববন্ধনে সঞ্চালনা করেন কোস্ট ফাউন্ডেশনের মোস্তফা কামাল আকন্দ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
ঢাকায় ভূমিকম্প
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
জলবায়ু পরিবর্তনের ধাক্কায় গ্রাম ছাড়ছে মানুষ, কতটা প্রস্তুত শহর?
সর্বশেষ খবর
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হওয়া সাইদুর রহমানকে আরএফইডি’র সম্মাননা
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
লন্ডনে বাংলাদেশি মাছুমকে কেন হত্যা?
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানসহ  ৬ দাবিতে শাহবাগে সমাবেশ
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফীক নাওয়াজ মারা গেছেন
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য