জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো.শাহাব উদ্দিন জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রকৃতপক্ষেই দেশের পরিবেশের মানের উন্নত হয়। তিনি বলেন, ‘জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। মৌলভীবাজারের বড়লেখা থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশমন্ত্রী।

মো.শাহাব উদ্দিন বলেন, ‘দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ ও নদীর চর নিয়ে সরকারের উদ্যোগকে সফল করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে গুরুত্বের সঙ্গে। সুন্দরবনসহ অন্যান্য বন ও বন্যপ্রাণির সুরক্ষার কাজ অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়নে সময়োপযোগী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই।’

সভায় আরও ছিলেন– মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল
সাড়ে ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম