‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড সমৃদ্ধ করে শিগগিরই বিতরণ শুরু করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-২৮ এর লস ও ড্যামেজ তহবিলের সাফল্য নির্ভর করবে এর পর্যাপ্ত মূলধন সংগ্রহ এবং কত দ্রুত তা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করা যায় তার ওপর। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর চাহিদা অনুযায়ী কপ-২৮ এর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতিগুলোকে উল্লেখযোগ্যভাবে গড়ে তুলতে হবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ডেলিভারিং দ্য ইউএই কনসেনসাস গ্লোবালি: অ্যাগ্রিমেন্ট থেকে অ্যাকশনের একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘ক্লাইমেট ফাইন্যান্সিংয়ের একটি সর্বসম্মত সংজ্ঞা নির্ধারণ অপরিহার্য। গ্লোবাল স্টকটেকের ফলাফল বাস্তবায়ন করতে হবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমাবদ্ধ করতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। প্রতিশ্রুতি অনুযায়ী কমাতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার।’ 

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে গৃহীত ঐকমত্য অনুযায়ী, উচ্চাভিলাষী ফলাফলকে বাস্তবায়ন করতে হবে, যা ১ দশমিক ৫ সেন্টিগ্রেড এবং আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ সদস্যদের চাহিদার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। কপ-২৮ থেকে গ্লোবাল স্টকটেক সিদ্ধান্ত ২০২৪ এর জন্য ফলোআপ টাস্কগুলির একটি তালিকা তৈরি করেছে, যা সময়মতো বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিতের জন্য জলবায়ু কর্মের অগ্রগতি ট্র্যাক করার জন্য গুরুত্বপূর্ণ হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– কপ-২৮ এর প্রেসিডেন্ট এবং জলবায়ু পরিবর্তনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিশেষ দূত ড. সুলতান আল জাবের, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা, জর্ডানের পরিবেশমন্ত্রী মুয়াবিহ রাদাইদেহ, কপ-২৯ এর প্রেসিডেন্ট ডেজিগনেট এবং আজারবাইজানের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী মুখতার বাবায়েভ।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
স্ত্রীসহ সাবের চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
স্ত্রী-সন্তানসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান