‘পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারায় ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টসের’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম। একজন সুস্থ সংস্কৃতিবান মানুষ কখনও ইলেকট্রিক শক দিয়ে বন্য হাতিকে মারা বা অকারণে মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণী হত্যা করতে পারে না।’ নবপ্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের সৃজনশীল উদ্যোগকে স্বাগত ও সফলতা কামনা করেন তিনি।

আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টসে শিশু-কিশোর ও তরুণরা নৃত্য, সংগীত, নাটকসহ নানা পরিবেশনামূলক শিল্পচর্চার সুযোগ পাবে। আয়োজকরা জানান, এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মাঝে সাংস্কৃতিক শিক্ষার প্রসার ঘটাতে ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে সৈয়দা রিজওয়ানা হাসান অ্যাকাডেমির বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ট্রাস্টিদের সঙ্গে মতবিনিময় করেন।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী