মানুষ-হাতির সহাবস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজওয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২

মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, ‘হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা যাতে সহজে ও দ্রুত ক্ষতিপূরণ পান, সে জন্য সংশ্লিষ্ট বিধিমালা সহজ করা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে মানুষ ও বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে করণীয় নির্ধারণে আয়োজিত এক পর্যালোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘হাতির টিকে থাকার জন্য সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। এ জন্য স্থানীয়দের মধ্য থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে এলিফ্যান্ট রেসপন্স টিমকে আরও সক্রিয় করতে হবে এবং তাদের ওয়াকিটকি ও প্রয়োজনীয় সরঞ্জাম দিতে হবে। একইসঙ্গে হাতির খাদ্যোপযোগী গাছ লাগানো জরুরি।’

সভায় তিনি আরও বলেন, ‘বোরো মৌসুমে বিশেষ ব্যবস্থায় অতিরিক্ত জনবল পদায়ন করতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে হবে এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে হবে।’

হাতির বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়ানোর নির্দেশ দেন উপদেষ্টা। সতর্ক করে তিনি বলেন, ‘হাতির কাছে গিয়ে টিকটকসহ যেকোনও ধরনের ভিডিও করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।’

সভায় প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক মো. রকিবুল হাসান মুকুল, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. আলী রেজা খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেলের বন সংরক্ষক মো. ছানাউল্লাহ পাটোয়ারী, হাতি সংরক্ষণ প্রকল্পের পরিচালক এ. এস. এম. জহির উদ্দিন আকনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

/এসএনএস/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রীর নির্দেশে পার্কে ফিরিয়ে আনা হয়েছে দুই হাতিকে
পাহাড় থেকে ৩০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত মা হাতিটি মারা গেছে 
প্রধানমন্ত্রীর নির্দেশে আহত বন্য হাতির চিকিৎসা চলছে 
সর্বশেষ খবর
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইতালি
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
‘সিনিয়র ম্যানেজার’ পদে প্রাইম ব্যাংকে নিয়োগ
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
ট্যুর বাতিল হলে টাকা ফেরতের নিয়ম জানবেন যেভাবে
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
লিজার মৃত্যুর এক বছর পরও ঢাবির আবাসিক হলে জরুরি চিকিৎসায় ঘাটতি
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি