দেশের বিভিন্ন জায়গায় অভিযান: পলিথিন-শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

নিষিদ্ধ পলিথিন, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নওগাঁ ও নীলফামারী জেলায় পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ২ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় এবং ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

একই দিনে রাজধানীর কাওরানবাজার এলাকায় পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয় এবং সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা মহানগরের কাকরাইল এলাকায় যানবাহনের মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের কারণে মোবাইল কোর্টে পাঁচটি মামলার মাধ্যমে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুসারে জামালপুর, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও পিরোজপুরে চারটি মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ১৩টি মামলার মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ড্রাইভারদের সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুসারে ঢাকার বসিলা এলাকায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ুদূষণ করায় দুই মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এসব অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের