ঢাকার ১০০ স্কুলে শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৫, ২২:১২আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ২২:১২

ঢাকা বিভাগের ১৩টি জেলার ১০০ স্কুলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার থেকে সম্পূর্ণ মুক্ত করা ও শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরিবেশ অধিদফতর ঢাকা অঞ্চলের এবং গ্রিন সেভার্স, বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে এই বিষয়ে এক ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা অঞ্চলের ১০০টি স্কুলে গঠিত হবে ‘ইকো–অওয়ারনেস গ্রিন ক্লাব’। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র‍্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থী এবং পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে সম্পৃক্ত করবে।

সমঝোতা অনুযায়ী, গ্রিন সেভার্স প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে, বিএসআরএম ফাউন্ডেশন সিএসআর কাঠামোর আওতায় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা দেবে এবং পরিবেশ অধিদফতর নীতিগত দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা দেবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার আজ বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুল থেকে যদি আমরা প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দেবে। এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদফতর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমির এবং তিন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এসএনএস/এমএইচআর/
সম্পর্কিত
শিক্ষায় উল্টো স্রোত, বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
সর্বশেষ খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন