‘তারেক রহমানকে ফেরানোর চেষ্টা অব্যাহত আছে’

বাহাউদ্দিন ইমরান
২১ আগস্ট ২০২২, ১০:১৮আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:৪৮

২০০৪ সালের ২১ আগস্ট বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার ভাষণ শেষ হতেই শুরু হয় গ্রেনেড হামলা। দেড় মিনিটে বিস্ফোরিত হয় ১১টি শক্তিশালী গ্রেনেড। ওই ঘটনায় হওয়া মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। ২০০৮ সালে জামিনে মুক্তি নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান। এদিকে ২১ আগস্ট হামলা মামলা ছাড়াও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি এবং অর্থপাচারের মামলায়ও দণ্ডিত তিনি। তাকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরে উদ্যোগী সরকার। এ নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বাংলা ট্রিবিউন: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফেরাতে সরকার কতটা এগিয়েছে?

আনিসুল হক: ২১ আগস্টের হামলা অত্যন্ত নির্মম। এর মাধ্যমে একটি দলকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সবসময় আইনের শাসনে বিশ্বাসী। তার সরকারের সময় যেহেতু বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয়েছে, তাই সব হত্যা মামলারই বিচার হবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং এ মামলার বিচার কার্যকরেও সরকার তৎপর। তারেক রহমানসহ যাদের সাজা দেওয়া হয়েছে তাদের বিচার অবশ্যই কার্যকর হবে। তাকে দেশে ফেরাতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যা যা করা প্রয়োজন করা হচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সাজ্জাদ হোসেন

বাংলা ট্রিবিউন: এ অপরাধীদের ফেরাতে বৈশ্বিক সহযোগিতা পাওয়া যাচ্ছে?

আনিসুল হক: কোনও সহযোগিতা না থাকলে তো আলাপ-আলোচনা চালিয়ে যেতাম না। যেহেতু আলোচনা চালিয়ে যাচ্ছি, সেহেতু বোঝা যায়, সহযোগিতা পাচ্ছি।

বাংলা ট্রিবিউন: ২১ আগস্ট হামলা মামলাটির হাইকোর্টের শুনানির বিষয়ে সরকারের ভাবনা কী?

আনিসুল হক: এ মামলার বিচার দেরিতে শুরু হয়েছিল। মামলাকে ঘিরে জজ মিয়া নাটকের অবতারণাও ঘটানো হয়েছিল। তবে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখন মামলাটি হাইকোর্টে পেন্ডিং আছে। সরকারও চায় বিচার দ্রুত শেষ হোক। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ হয়েছে। শিগগিরই শুনানি শুরু হবে।

/এফএ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
সাক্ষাৎকারে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানমধ্যপ্রাচ্যের সংকট না কাটলে রফতানি ঘুরে দাঁড়ানো অনিশ্চিত
আমার আত্মার বয়স হাজার কোটি বছর: সূচনা শেলী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম