রাতে দেশে আসছে গোলাম সারওয়ারের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৩:৫৫আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৫:০০

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সমকাল সম্পাদক ও প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহ মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে দেশে আসবে। রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সমকালের প্রধান প্রতিবেদক লোটন একরাম একথা জানিয়েছেন। সোমবার রাতে সিঙ্গাপুর জেনালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোটন বলেন, ‘সারওয়ার ভাইয়ের মরদেহ মঙ্গলবার রাতে এসে পৌঁছাবে। এরপর রাত ১১টায় তার মরদেহ উত্তরার বাসভবনে স্বজনদের দেখার জন্য কিছুক্ষণ রাখা হবে। এরপর মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। বুধবার (১৫ আগস্ট) সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বরিশালের বানারীপাড়ায় তার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা এবং শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় মরদেহ বারডেমে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় সমকাল কার্যালয়ে শ্রদ্ধা এবং জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে তার মরদেহ। সেখানে জানাজা এবং শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

/এসও/এসটি/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম