কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ০৫:২৩আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৫:২৩

রিজিয়া রহমান একুশে পদক জয়ী বিশিষ্ট কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। শুক্রবার (১৬ আগস্ট) এক শোক বার্তায় তিনি রিজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

রাষ্ট্রপ্রধান শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কথাসাহিত্যিক রিজিয়া শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে রাজধানীর অ্যাপলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন ছিলেন রিজিয়া।
ষাটের দশক থেকে রিজিয়া রহমান অসংখ্য ছোট গল্প, কবিতা, প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন।
সূত্র: বাসস

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম