সহকারী অ্যাটর্নি জেনারেল সঞ্চিতা সাহা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২০, ১৬:৫০আপডেট : ১১ মে ২০২০, ১৬:৫৩

সঞ্চিতা সাহা

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সঞ্চিতা সাহা মারা গেছেন। সোমবার (১১মে) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজই সবুজবাগে তার দেহ দাহ করা হবে।
সঞ্চিতা সাহার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন বারোগাঁ গ্রামে। তিনি চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। সঞ্চিতা সাহা ২০১৯ সালের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী ছিলেন।
তার সহকর্মী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন বলেন, আমরা একজন একনিষ্ঠ সহকর্মীকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম