সৌমিত্রের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৮:১৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:১৯

সৌমিত্রের শূন্যতা সহজে পূরণ হবার নয়: মির্জা ফখরুল উপমহাদেশের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের সবচেয়ে প্রিয় অভিনেতাদের একজন উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্যকার, কবি ও চিত্রকর। ৬০-এর দশক থেকে আমৃত্যু তিনি অপ্রতিদ্বন্দ্বি অভিনেতা ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয় নৈপুন্যের জন্য উপ-মহাদেশের মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন।’

রবিবার (১৫ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় বর্ণাঢ্য জীবনের ইতি ঘটিয়ে রবিবার (১৫ নভেম্বর) বেলা সোয়া ১২টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, ‘গুণী এই অভিনেতার অভিনয় দেখে দর্শকরা এতোটাই বিমুগ্ধ হতেন যে, তার অভিনয়কে বাস্তবতা-জ্ঞান করতেন। তিনি তার উত্তরসূরী অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।’

‘এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনেও ছিলেন সহৃদয়, উদারচেতা ও বিনীত স্বভাবের অধিকারী’ উল্লেখ করে ফখরুল বলেন, ‘বাংলা সিনেমা জগতে তিনি ছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এই অভিনয় শিল্পীর ইন্তেকালে উপ-মহাদেশে অভিনয় জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’

এদিকে, খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি শায়রুল কবির খান শোক প্রকাশ করেছেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
‘আমার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত’ বলা শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক