করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন হেফাজতের মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৩:৪১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৪:৪০

নূর হোসাইন কাসেমী

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব শায়খুল হাদিস নূর হোসাইন কাসেমী মারা (ইন্নালিল্লাহি...রাজিউন) গেছেন। ইউনাইটেড হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

যদিও হেফাজত মহাসচিবের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ দাবি করে আসছিলেন যে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া তার ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল।

মুনির আহমেদ এর আগে জানান, শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই হুজুরের অবস্থা স্থিতিশীল ছিল। তার উন্নতির ধারাটা অব্যাহত আছে। কার্বন-ডাই অক্সাইডের মাত্রা কমছে। শুক্রবার দুপুরে মেডিক্যাল বোর্ড নতুন দুটি অ্যান্টিবায়োটিক দিয়েছে। তার কার্যকারিতা কতটা হচ্ছে, সেটা আজ হয়তো বোঝা যাবে।  হুজুরের লাংকের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ ছিল। গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন