মতিন খসরুর মৃত্যুতে সংসদীয় গণতন্ত্রে বিরাট শূন্যতা তৈরি হলো: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২২:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২২:৩০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যডভোকেট আবদুল মতিন খসরু এমপি'র মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এসব মন্তব্য করেন। 

শোকবার্তায় আইনমন্ত্রী জানান, অ্যাডভোকেট  আবদুল মতিন খসরু এমপি'র মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তার মত একজন "ভ্যাটার্ন পার্লামেন্টারিয়ান" এর মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো। 

মন্ত্রী তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে আরো গভীর শোক ও দুঃখ  প্রকাশ করেছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং কুমিল্লা-৫  আসন থেকে নির্বাচিত  আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মতিন খসরু আজ বুধবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।

মরহুম আব্দুল মতিন খসরু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আইনমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

 

/বিআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম