একুশে পদক বিজয়ী আলোকচিত্রী গোলাম মুস্তাফা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৬:১৩আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৬:১৩

একুশে পদক ২০১৮ এবং শিল্পকলা পদক ২০১৬ বিজয়ী প্রখ্যাত স্থির চিত্রগ্রাহক গোলাম মুস্তাফা শুক্রবার (৯ জুলাই) তার নিজ গৃহে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, দুই নাতি এবং তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গোলাম মুস্তাফা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে পরিচালক, স্থিরচিত্রগ্রহণ এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারাল বিভাগে গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাম মুস্তাফা ১৯৬৪ সালে বাংলাদেশ টেলিভিশনের যাত্রার শুরু থেকে সম্মুখসারির চিত্রগ্রাহক হিসেবে কর্মজীবন শুরু করেন। সে সময় বাংলাদেশ টেলিভিশন মাত্র তিন জন নতুন প্রশিক্ষণপ্রাপ্ত স্থিরচিত্রগ্রাহক নিয়ে কেবল যাত্রা শুরু করে। গোলাম মুস্তাফা ছিলেন সেই তিন জনের মধ্যে একজন। তিনি দীর্ঘ ৩০ বছর বিটিভি’র সঙ্গে যুক্ত ছিলেন। অবসরে যাওয়ার আগে বিটিভিতে প্রায় ৪২ জন চিত্রগ্রাহক ধারণের মতো অবকাঠামো তৈরি করে রেখে যান। ঢাকার আজিমপুর গোরস্থানে (নতুন) তাকে সমাহিত করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের