সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ০১:২১আপডেট : ০৮ মে ২০২২, ০১:২১

সাবেক সংসদ সদস্য ও আসন্ন বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী শাহ জিকরুল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ মে) রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল।

জানা গেছে, বার কাউন্সিলের আসন্ন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে শনিবার (৭ মে) গোপালগঞ্জ আইনজীবী সমিতি বারে বক্তব্য দেন শাহ জিকরুল আহমেদ। বক্তব্য শেষ হলে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন এবং বসে পড়েন। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী শাহ জিকরুল আহমেদের তিন মেয়ে। তার মধ্যে দু’জন মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। একজন দেশে আছেন। এদিকে তার স্ত্রী আগে থেকে অসুস্থ থাকায় হাসপালাতে ভর্তি আছেন।

আইনজীবী জিকরুল আহমেদ বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ আসনে প্রার্থী ছিলেন। তিনি বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আগামী ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের দিন ধার্য রয়েছে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম