ফজলে রাব্বী মিয়া ছিলেন বিদগ্ধ পার্লামেন্টারিয়ান: ঢাবি উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ১৩:১৮আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৩:১৮

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া-র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবার্তায় তিনি বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ফজলে রাব্বী মিয়া ছিলেন বিদগ্ধ পার্লামেন্টারিয়ান ও খ্যাতিমান রাজনীতিবিদ।’

শনিবার (২৩ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য একথা বলেন। তিনি শোকবার্তায় আরও উল্লেখ করেন, ‘মরহুম ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসন থেকে বহুবার বিপুল জনসমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করেন। 

অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন বিজ্ঞ এই রাজনীতিবিদ ধর্মীয় মূল্যবোধ প্রতিপালনেও বিশেষ যত্নশীল ছিলেন উল্লেখ করে ড. মো. আখতারুজ্জামান আরও বলেন, ‘চলনে ও বলনে তিনি সবসময়ই সংসদীয় রীতি-নীতি ও মূল্যবোধ গভীরভাবে মেনে চলতেন। তিনি ছিলেন পরিশীলিত ও রসবোধসম্পন্ন একজন প্রজ্ঞাবান মানুষ। অত্যন্ত সৎ, বিনয়ী ও সজ্জন এই বিজ্ঞ রাজনীতিবিদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক এবং নীতিবান রাজনীতিবিদকে হারালো।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে শুক্রবার দিবাগত রাত (২৩ জুলাই) আনুমানিক ২টায় (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম