রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপ্রধান ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন যে মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সাথে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে।
সূত্র: বাসস









