হিমু পরিবহনের তুষার মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৪

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি ‘হিমু’ চরিত্রটিকে ভালোবেসে কয়েকজন তরুণ চালু করেন ‘হিমু পরিবহন’। এ্ব পরিবহনের সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘হেলপার’ হিসেবে। সেই হিমু পরিবহনের অন্যতম প্রধান উদ্যোক্তা জুবায়ের কবির তুষার মারা গেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি একইসঙ্গে লেবাননে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর।

তুষারের ভাগ্নে সাদমান শাহরিয়ার জানান, রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পেটের ব্যথা নিয়ে তুষার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন এবং ভোরে হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল ১১টায় শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার জানাজা বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, লেবাননের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন জুবায়ের কবির তুষার। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। কুষ্টিয়ার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তুষার। তুষারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ায়। তিনি ২০১৫ সালের ১৫ জুন লেবাননে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন। এর আগে, তুষার প্রথম আলো বন্ধু সভার পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম