রাজধানীতে নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৪:০১আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরেবাংলা নগরের বাসা থেকে অচেতন অবস্থায় স্বর্ণময়ী বিশ্বাসকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে শেরেবাংলা নগর থানা-পুলিশ ওই হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাতেই সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানি বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

স্বর্ণময়ীর বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, ‘দুপুরের পর থেকে আমার বোন রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ছিল। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আমরা ডাকাডাকি করি। পরে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি, আমার বাবা ও ভাবি মিলে দ্রুত তাকে নামিয়ে পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি ইমাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা তাকে ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। তাই একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।’

/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম